ঢাকাWednesday , 17 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামেক হাসপাতালে নারীসহ ১৭ দালাল আটক

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নারীসহ ১৭ দালালকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের নগর ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর চন্ডিপুর এলাকার হাসিবুল ইসলাম (২৩), মো. বাদল (৩৮), ডিঙ্গাডোবার সুর্য (৫৫), কাজিহাটার শ্রী প্রসাদ দাস (২২), সুমন আলী (৪১), বহরমপুর ব্যাংক কলোনীর জুলমত (৪৩), লক্ষ্মীপুর টিবি রোড এলাকার আব্দুল জলিল ওরফে রাজা (৫৫), মেডিকেল কোয়াটারের সাইদুর রহমান ওরফে বাবু (৪২), বহরমপুরের রিয়াজ (৩৫), আইডি বাগানপাড়া এলাকার শ্রী সঙ্গীত (৪০), পাইপাড়ার সেন্টু রায় (৪২), আলীগঞ্জের নূর হোসেন ওরফে নাইম (২৩), হাদির মোড়ের বাবু (৬৫), বুধপাড়া হরিজন কলোনীর স্বাধীন ওরফে টিপু (২২), রায়পাড়ার আরিফ (৩০), বগুড়ার আদামদীঘি উপজেলার চাপাপুর গ্রামের রনি শেখ (২৪) ও চারঘাটের সলুয়া গ্রামের মোসা. রোজিনা (৩৫)।
রাজশাহী মহানগর ডিবি পুলিশের এসি রাকিবুল ইসলাম শামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’