নিজস্ব প্রতিনিধি : গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা এ.কে.এম আলতাফ হোসেনের নেতৃত্বে অন্যান্য স্টাফসহ অবৈধভাবে পাচারকালে সেগুন ও বিভিন্ন প্রজাতির কাঠের তৈরি ১৫টি দরজার পাল্লা বোঝাই একটি মিনি কভার্ডভ্যান ঢাকা মেট্রো ম-১১-০৪৮৫ জব্দ করা হয়। জব্দকৃত গাড়ি এবং বনজ দ্রব্য ধুমঘাট চেক স্টেশন হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে বন আইনে একটি মামলা দায়ের করা হয়।

