ঢাকাSunday , 1 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেই

Link Copied!

Kamalনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে আদালত থেকে গ্রেপ্তারের নির্দেশনা পেলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
রোববার সচিবালয়ে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ও যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী অহমদকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা যখনই কথা বলেন তার পরপরই পেট্রোল বোমা ছোঁড়া হয়। তারা যে এর সঙ্গে জড়িত না তা কীভাবে প্রমাণ হবে?’
এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১৪ দলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের নিরাপত্তায় কাজ করবে।’
দেশের সার্বিক পরিস্থিতি স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো মনে করছি পরিস্থিতি স্বাভাবিক আছে। তাই জরুরি অবস্থারও কোনো প্রয়োজন মনে করছি না।’
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক চলাকালে সচিবালয়ের তিন নম্বর গেটেরে ভেতরে ও বাইরে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটে।