ঢাকাTuesday , 19 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ষাঁড়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ব্ল্যাক ডায়মন্ড

Link Copied!

সিলেট প্রতিনিধি : প্রাচীন বাংলার ঐতিহাসিক বিনোদনগুলোর মধ্যে ষাঁড়ের লড়াই অন্যতম। সিলেটের আঞ্চলিক ভাষায় একে বলা হয় ‘ডেখার মাইর’। কালের বিবর্তনে এই বিনোদন হারিয়ে গেলেও এর ধারাবাহিকতা ধরে রেখেছেন সিলেট সদর উপজেলার বলাউড়া গ্রামবাসী।
প্রতি বছরের মতো মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেট সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী বলাউড়া গ্রামের মাঠে এই ষাঁড়ের লড়াই হয়।
বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক ষাঁড়ের মালিক তাদের লড়াকু ষাঁড় নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। অংশগ্রহণকারী অর্ধশতাধিক ষাঁড়ের মধ্যে শ্রেষ্ঠ হয় ব্ল্যাক ডায়মন্ড। তার সঙ্গে লড়াই করে পরাজিত হয় আমির বাদশাহ ষাঁড়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ধারালো শিং দিয়ে একটি ষাঁড় গুতো বসিয়ে দিল প্রতিদ্বন্দ্বী আরেকটি ষাঁড়ের ঘাড়ে। গুতো খেয়ে টালমাটাল ষাঁড়টির গলা দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখনই ষাঁড় দুটোকে ঘিরে দাঁড়ানো হাজারো মানুষ মেতে ওঠে উৎসবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ষাঁড়ের লড়াইয়ে অংশ নিতে সকালেই বিভিন্ন এলাকা থেকে ষাঁড় নিয়ে হাজির হন সবাই। বিরাট আকৃতির একেকটা ষাঁড়। কোনোটির গলায় কাগজের ফুলের মালা। কোনোটির পেটে লাল কাপড় বাঁধা। দিনভর চলা এ লড়াই দেখতে জড়ো হয় আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবার মোট ৫০টি লড়াইয়ে ১০০টি ষাঁড় অংশ নেয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়া ব্ল্যাক ডায়মন্ড নামের ষাঁড়ের মালিক জিতে নেন ১০০ সিসি মোটরসাইকেল। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেয়া হয়েছে।
সুনামগঞ্জের ছাতক থেকে লড়াইয়ে নিজের লড়াকু ষাঁড় নিয়ে এসেছেন মো. বারেক মিয়া। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে লড়াইয়ে অংশ নিতে এই ষাঁড় নিয়ে যাই। কেবল লড়াইয়ে অংশ নেয়ার জন্য বিশেষভাবে পালন করি। বিশেষ প্রশিক্ষণও দেই।’