ঢাকাSaturday , 26 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএডিসি’র উদ্যোগে দিনাজপুরের নবাবগঞ্জে নলসীষা খাল পুনঃখনন কাজের উদ্বোধন

Link Copied!

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র উদ্যোগে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ১৩.২০ কিলোমিটার নলসীষা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক।

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র উদ্যোগে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ১৩.২০ কিলোমিটার নলসীষা খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। বিএডিসি’র আওতাধীন বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
গত ২২ ডিসেম্বর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নির্বাহী প্রকৌশলী দিনাজপুর রিজিয়ন, সহকারী প্রকৌশলী, দিনাজপুর, উপসহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এস এস শহীদুল আলমও (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) উপস্থিত ছিলেন। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত খালের চলমান খনন কার্যক্রম পরিদর্শন করেন।