ঢাকাTuesday , 8 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীকে বিজয় দিবস উদযাপনের আহ্বান অলির

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশবাসীকে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর পদার্পণ উপলক্ষে এ বছরের বিজয় দিবস বিশেষ তাৎপর্য বহন করে। আমি আশা করবো দেশের প্রতিটি নাগরিক মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন এবং সকল মুক্তিযোদ্ধাদের সার্বিক মঙ্গল কামনা করবেন।’
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
এলডিপির মহানগর, জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা পুলিশের অনুমতি নিয়ে যার যার সুবিধা অনুযায়ী ১৫ অথবা ১৬ তারিখে বাদ্যযন্ত্র সহকারে বিজয় মিছিল করবেন এবং মিছিল শেষে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবেন।
বিবৃতিতে তিনি সর্বস্তরের মানুষকে দলে দলে উৎসাহ সহকারে এলডিপির বিজয় মিছিলে যোগদান করার আহ্বান জানান।