ঢাকাSunday , 6 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা করব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিরোধী এবং অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক।
রোববার (৬ ডিসেম্বর) সকালে মিরপুরস্থ মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানে (এমসিএইচটিআই) ২০০ শয্যা বিশিষ্ট মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতাল উদ্বোধন এবং তিন দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আসলামুল হক বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য কুষ্টিয়াতে ভাঙার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। যারা এটা করেছে আমরা তাদেরকে ঘৃণা জানাই।
নতুন হাসপাতাল নির্মাণ হওয়ায় ঢাকা-১৪ আসনের বাসিন্দারা উপকৃত হবেন জানিয়ে এ সংসদ সদস্য বলেন, এই প্রতিষ্ঠানে সমস্ত কিছু রয়েছে। শুধু মাত্র এখন নার্স ও চিকিৎসকদের প্রয়োজন রয়েছে। আমি আশা করবো দ্রুত এর ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এমসিএইচটিআই এর পরিচালক ডা. মোহ. শামছুল করিম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান প্রমুখ।