ঢাকাSunday , 6 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামের কল্যাণে শেখ হাসিনা যে কাজ করেছেন, তা আগে কেউ করেনি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ইসলাম কারো কাছে লিজ দেয়া হয়নি। পাকিস্তান সৃষ্টির পর ইসলামের কল্যাণের জন্য শেখ হাসিনা যে কাজ করেছেন, তা আগে কেউ করেনি। বঙ্গবন্ধুও কাজ করেছেন কিন্তু তিনি খুব বেশি সময় পাননি। শেখ হাসিনা একমাত্র ব্যক্তি, যিনি বাংলাদেশে ইসলামের কল্যাণে সবচেয়ে বেশি কাজ করেছেন। প্রধানমন্ত্রী এক লাখ মসজিদ তৈরি করে দিয়েছেন। ইমাম মুয়াজ্জিনরা ভাতা পাচ্ছেন। কওমি সনদকে মান দেয়া হয়েছে। সুতরাং তার চেয়ে ইসলামের জন্য বেশি কাজ আর কেউ করেনি।’
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, ‘যারা ফতোয়া দিচ্ছে ভাস্কর্য হারাম, ভাস্কর্য যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে তাদের বাবার ছবিও নিজের কাছে রাখাও যোগ্য নয়। এসব বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। যারা ভাস্কর্য নিয়ে আঘাত এনেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া জনগণের দাবি। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জবাব দেয়া হবে।’
তথ্যমন্ত্রী আলেমদের উদ্দেশে বলেন, ‘নিজের মতো মনগড়া ফতোয়া দেবেন না। ভাস্কর্য নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দেবেন না। মানুষ যেভাবে খেপে উঠছে, ছাড় পাবেন না। এদেশ সব সম্প্রদায়ের। এখানে সমানভাবে সবাই বসবাস করবে।’
জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ ও জোটের যুগ্ম-সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহানসহ আরও অনেকে।