ঢাকাSaturday , 31 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিষয়বস্তু নির্ধারণ করুন, সংলাপের দ্বার খোলা

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : ‘স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রধান ভিলেন ছিল পাকিস্তানী শাসকগোষ্ঠী। ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতির সামনে ভিলেন হয়ে দাঁড়িয়েছিল সামরিক শাসকগোষ্ঠী। আর এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থির মূল ভিলেন হচ্ছেন খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত জোট। সুতরাং দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে প্রতিহত করতে হলে প্রথমে এই ভিলেনকে কঠোর হাতে দমন করতে হবে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডিআরইউ এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে পাকবাহিনী যখন বাঙালিদের সঙ্গে পেরে উঠছিল না, তখন তারা নিরীহ মানুষের উপর অত্যাচার শুরু করে। ঠিক তেমনই বিএনপি-জামায়াত সরকারের সঙ্গে আন্দোলনে না পেরে জনগণকে আক্রমণ করছে। সরকার ও দেশের গণমাধ্যম এই আক্রমণকে প্রতিহত করবে। সেই চ্যালেঞ্জ বাংলাদেশ সরকার গ্রহণ করেছে।’ জনগণের উপর এই আক্রমণ বন্ধ করার জন্য বিএনপি নেত্রীকে আহ্বান জানান তিনি।
সংলাপ প্রসঙ্গে ইনু বলেন, ‘সরকারের সঙ্গে যে কোনো দল একটি কার্যকর সংলাপ করতে পারে, সংলাপের দ্বার খোলা আছে। তবে সংলাপের পূর্বে বিষয়বস্তুগুলো নির্ধারণ করতে হবে। কিন্তু সংলাপ করার জন্য যে ধৈর্যের প্রয়োজন সেটা খালেদা জিয়ার নেই। তার এতো অস্থিরতা কিসের? উনি কি এখনই সরকার পতন করতে চান?’
তিনি বলেন, ‘খালেদা জিয়া তার ৭ দফা দাবির কথা বলেছিলেন। এখন আর তার মুখে সে কথা শোনা যায় না। তিনি ৭ দফা পড়া শেষ করতে না করতেই লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করলেন। এর পেছনেও তার গোপন এজেন্ডা রয়েছে। সেটা হচ্ছে তার পরিবার ও দলীয় এজেন্ডা।’
ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিআরেইউ’র সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।