ঢাকাSaturday , 31 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই নেত্রীকে নাগরিক কমিটির বিষোদগার

Link Copied!

Nagharikনারায়ণগঞ্জ প্রতিনিধি : মানববন্ধনে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের দুই নেত্রী সম্পর্কে বিষেদাগার করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতারা।
শনিবার বেলা ১১টায় শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘পুড়ছে মানুষ জ্বলছে দেশ, গর্জে উঠো বাংলাদেশ’ স্লোগানে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা এ বিষোদগার করেন।
চলমান পরিস্থিতিতে আলোচনার বসে রাজনৈতিক সংকট সমাধান করে দেশবাসীকে স্বস্তি ফিরিয়ে দিতে ও এসএসসি পরীক্ষা নিবিঘ্নে অনুষ্ঠিত হওয়া স্বার্থে বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার করে নিতে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। মানুষকে ক্ষমতায় যাওয়া এবং ধরে রাখার জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন তারা।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
এ সময় আরও বক্তব্য দেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি নিখিল দাস, কেন্দ্রীয় সদস্য আবু নাঈম খান বিপ্লব, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, সাবেক সভাপতি ভবানি শংকর রায়, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য রথিন চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন গোলক, গামেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নাহিদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এবি সিদ্দিক বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্বার্থে বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার করে নিতে তিনি বেগম খালেদা জিয়াকে আহ্বান জানান।’