ঢাকাSaturday , 21 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইশরাকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর ওয়ারী এলাকায় মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে জয়কালী মন্দিরের সামনে এসে শেষ হয়।
এ সময় ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক জনি ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান ভূঁইয়া, ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ হৃদয়, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রনেতা জসিম, সলিমুল্লাহ কলেজ ছাত্রদলের ছাত্রনেতা তায়েব, ৪১ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক চৌধুরী, ৩৮ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সিয়াম হোসেন, সদস্য রোমান মাহবুবসহ দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।