ঢাকাSaturday , 31 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিজভীকে ধরে নিয়ে গেছে র‍্যাব

Link Copied!

rizvi-3নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ধরে নিয়ে গেছে র‍্যাব। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বারিধারার একটি বাড়ি থেকে র‍্যাব-১ এর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার রিজভীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাবের সহাকরী পরিচালক রুম্মন মাহমুদ জানান, ‘শুক্রবার গভীর রাতে বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র‌্যাব-১ এর একটি দল। সরকারের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তাকে আটক করা হয়েছে।’
আটক রিজভী বর্তমানে র‌্যাবের হেফাজতে রয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতেই তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তবে দু’দিন পরেই তিনি সেখান থেকে পালিয়ে আত্মগোপন করেন। এরপর উত্তরার কোনো এক বাসা থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছিলেন তিনি।