ঢাকাThursday , 12 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি : প্রিন্স

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী দুঃশাসনবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এবং গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচনের মতোই জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তারপরেও নির্বাচনে যতটুকু স্পেস পাওয়া যায়, তা ব্যবহার করে ভোটারদের সামনে উপস্থিত হয়ে ভোট প্রার্থনাসহ নির্বাচনী কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, সীমিত নির্বাচনী প্রচারাভিযানেও ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে হামলা চালিয়েছে এবং সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে এলে তাদের ভরাডুবি হবে এই আশঙ্কায় ভীত হয়ে তারা নির্বাচনী সুষ্ঠু পরিবেশকে পুরোপুরি বিনষ্ট করে দিয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে আওয়ামী লীগ প্রার্থী ও তাদের সমর্থকদের দ্বারা সংঘটিত অব্যাহত নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং হামলা-মামলা ও হুমকির বিষয়ে লিখিত অভিযোগ করার পরও তারা তা আমলে না নিয়ে বরং উল্টো বিএনপি নেতাকর্মী ও সমর্থকদেরই নাজেহাল ও হয়রানি করেছে।
বিএনপির এই নেতা বলেন, নুরুল হুদার আচার-আচরণ কাজ-কর্ম কথাবার্তায় মনে হয় তিনি নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক কোনো পদে নয় বরং তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিশনের প্রধানের দায়িত্ব পালন করছেন। গণতন্ত্রধ্বংসকারী নুরুল হুদা মনে করেন দেশবাসী সব বোকা আর তিনি খুব চালাক। তিনি দেশের মানুষকে নির্বাচন নিয়ে জ্ঞান দেন, অংক শেখান!
প্রিন্স বলেন, আজ জাতীয় সংসদ ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন দুটিতে ধানের শীষের ব্যাপক জোয়ার দেখে আওয়ামী লীগ আসন দুটিতে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছে, যাতে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে সাহস না পায়। সর্বমহলে প্রত্যাখ্যাত ইভিএমের মাধ্যমে আজ যে নির্বাচন হচ্ছে তাতে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সেটাই সাধারণ মানুষের মনে প্রশ্ন। কারণ, মানুষ ইভিএম পদ্ধতিকে প্রতারণার মেশিন বলেই মনে করে।