ঢাকাSaturday , 7 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় সড়কেই প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Link Copied!

সাভার প্রতিনিধি : আশুলিয়ার নয়ারহাট এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
সাভার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুসলিম উদ্দিন বলেন, সকালে আরিচামুখী একটি মোটরসাইকেল নয়ারহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।