ঢাকাTuesday , 3 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে দুই ভুয়া চিকিৎসককে সাজা, ক্লিনিক সিলগালা

Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ক্লিনিকিটি সিলগালা করে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শহরের কানাইখালী উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরের কানাইখালী উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ তাদের ব্যবসা পরিচালনার অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
অপরদিকে ওই ক্লিনিকের দুইজন ভুয়া চিকিৎসক মিজানুর রহমান ও হুমাইয়ারা আক্তার নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক বলে দাবি করে চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুন ভুয়া চিকিৎসক মিজানুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর চিকিৎসক হুমাইয়ারা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উত্তরবঙ্গ হেলথ কেয়ার সেন্টারটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।