ঢাকাTuesday , 3 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। ওই কিশোর উপজেলার সিংজুড়ী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) বিকেলে পাঁচ বছরের শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ওই কিশোর। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। পরে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়।
সন্ধ্যায় শিশুটির চাচা বাদী হয়ে ঘিওর থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলার তদন্ত কর্মকর্তা ঘিওর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সালাম জানান, নির্যাতনের শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। তার ডাক্তারি পরীক্ষা এবং আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।