ঢাকাMonday , 26 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ২২ জেলের কারাদন্ড, জাল ও মাছ জব্দ

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সরকারী নিষধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে ২২ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মাছ জব্দ করা হয়।
সোমবার সকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আনিসুর রহমান এই কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, রোববার বিকেল থেকে সোমবার ভোররাত পর্যন্ত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ২২ জনকে আটক করা হয়। এসময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ২২ জনকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ হাসান মাহমুদুল হক ও বেলকুচি থানা পুলিশের সদস্যবৃন্দ।