ঢাকাMonday , 26 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকের সঙ্গে বিয়ে না দেয়ায় বাবাকে দায়ী করে আত্মহত্যা

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : প্রেমিক ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেয়ায় বাবাকে দায়ী করে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন ফারজানা খাতুন (২০) নামে এক নববধূ। দুই মাস আগে তার বিয়ে হয়।
সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পুড়াপুটিয়া গ্রামে রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার দুপুরে নববধূ ফারজানা খাতুন তার বাবার বাড়ি ফুলপুর উপজেলার রামভদ্রপুর থেকে পুড়াপুটিয়া গ্রামে স্বামী মাহমুদ হাসানের বাড়িতে যান। সেখানে গিয়ে বিকেলে নিজ ঘরে আত্মহত্যা করেন।
পরে খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নেয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, নিহতের এক ফুফাত ভাইয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ফারজানার বাবা তা মেনে নেননি। তাকে অন্যত্র বিয়ে দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ফারজানার বাবা তাকে রাস্তায় পড়ে মরতে বলেন বলে অভিযোগ রয়েছে। এতে অভিমান করে বাবাকে দায়ী করে সে একটি চিরকুট লিখে আত্মহত্যা করেছে।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।