ঢাকাMonday , 26 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে আল্লাহ’র দলের ৩ সদস্য গ্রেপ্তার

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহ’র দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের রংপুরের পীরগঞ্জ উপজেলার সোটাপীর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে রংপুর র‌্যাবের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পীরগঞ্জ নখারপাড়া এলাকার লুৎফর রহমান খন্দকারের ছেলে মো. রেজাউল করিম খন্দকার ওরফে করিম (৪৬), দারিয়াপুর এলাকার বেলাল মিয়ার ছেলে মো. সুলতান মাহমুদ (১৯) ও ধনাসগা এলাকার আব্দুল বারীর ছেলে মো. নূর আলম (২০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা বায়াত গ্রহণ করে দীর্ঘদিন ধরে সু-কৌশলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান করে এবং ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলে র‌্যাব জানায়।
উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ীর সন্ত্রাস বিরোধী একটি মামলার তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এএসপি জানান।