মাহবুব সৈয়দ, নরসিংদী : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা মন্ডপ পরির্দশন করেছেন ঘোড়াশাল পৌরসভা মেয়র পদপ্রার্থী ও পলাশ থানা যুবলীগের সাধারণ সম্পাদক-আল মুজাহিদ হোসেন তুষার।শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ঘোড়াশাল সারকারখানা, ভাড়ারিয়া পাড়া, দড়ি হাওড়া পাড়া, পলাশ বাজারসহ বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। পূজা মন্ডপ পরির্দশনকালে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সার্বজনীন দুর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। প্রতি বছর এই উৎসবটি খুব ধুমধামভাবে পালিত হয়েছে।তবে এবার করোনা প্রভাবের জন্য তেমন ঘটা করে পূজা পালিত হচ্ছে না। পৌরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান আল মুজাহিদ হোসেন তুষার। এ সময় ঘোড়াশাল পৌরসভা ও পলাশ থানা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

