ঢাকাSaturday , 24 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তরুনীকে ইয়াবা সেবন ও অনৈতিকাজে বাধ্য করার চেষ্টা

Link Copied!

চট্টগ্রাম ব্যুরো : প্রেমিকের নিয়মিত ধর্ষণ ও দু’বার গর্ভপাতের পর জিম্মিদশা থেকে উদ্ধারের সাহায্য চেয়ে ফের যৌন হয়রানির শিকার তরুনী। ওই তরুনীর অভিযোগ, তার অসহায়ত্ত্বের সুযোগ নিয়ে ইয়াবা সেবন ও ধর্ষণের চেষ্টা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদ্যসাবেক মেম্বার আবুল কাসেম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তরুনীর ও মেম্বারের মধ্যকার কথোপকথোনের অশ্লীল অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর আইনগত প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভূক্তভোগী তরুনী।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন মাহমুদ সাধারণ ডায়েরির বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেন। ওসি বলেন, সাধারণ ডায়েরির অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেস্টা চলছে।
২১ অক্টোবর (বুধবার) দিনগত রাত সাড়ে এগারটার সময় থানায় লিপিবদ্ধকৃত তরুনীর ওই সাধারণ ডায়েরিতে মেম্বার আবুল কাসেম ছাড়াও আর দু’জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে একজন তরুনীর সদ্যসাবেক প্রেমিক ও উপজেলার দরবেশহাট (বড় পুকুরের পশ্চিম পাশে সওদাগর পাড়া) এলাকার মো: ইসহাকের ছেলে মোহাম্মদ ইমরান এবং অপরজন লোহাগাড়ার স্থানয়ি বাসিন্দা খানে আলম ওরপে আলম নামক এক ব্যবসায়ি।
ওই তরুনী সাধারণ ডায়েরির অভিযোগে উল্লেখ করেন, মোবাইল ক্রসকানেকশানের সূত্রে পরিচয় এবং তা থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ইমরানের সাথে। গত একবছর পূর্বে ইমরান বিয়ের প্রলোভন দেখিয়ে টাংগাইল থেকে এনে চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ শাহপীর কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় উঠায় তাকে। তবে তরুনীকে বিয়ে না করে প্রথম রাতেই জোরপূর্বক ধর্ষণ এবং তা মোবাইল ফোনের ক্যামরায় ভিডিও ধারণ করে প্রেমিক ইমরান। এ’রাতেই প্রেমিক ইমরান তরুনীকে হুমকি দিয়ে বলে তার কথার বাহিরে গেলেই ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছেড়ে দিবে। এমনকি ঊনিশ-বিশ হলেই তরুনীকে গায়েব করে ফেলেবে বলেও হুমকি দেয় ইমরান।
তরুনীর ভাষ্য, সেই থেকে নিয়মিত ধর্ষণের শিকার হয়ে দু’বার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তরুনী। এরমধ্যে প্রথমে অন্তঃসত্ত্বার চার মাস ও পরের বার তিন মাসের সময় গর্ভপাত ঘটনো হয়। পরে এই বিষয়ে গত ২৯ সেপ্টেম্বর লোহাগাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা ঠুকেছেন তরুনী। আদালতের সি.আর মামলা নং-২৩৪/২০২০, ধারা- ৩১৩/৩৪ দণ্ডবিধি”।
তরুনীর অভিযোগ, ইমরানের সাথে ভাড়া বাসায় ও তার বাড়িতে থাকাকালিন শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে খুবই অসুস্থ হয়ে পড়েন তরুনী। সেই সময় তাকে উদ্ধার করে বাবার বাড়ি পৌঁছে দিতে তরুনী ইউপি মেম্বার আবুল কাসেমকে মোবাইল ফোন করে সাহায্য চান। তবে তরুনীর অসহায়ত্ত্বকে পুঁজিকরে অনৈতিক কাজে লিপ্ত আর ইয়াবা সেবনের জন্য জোরখাটান মেম্বার আবুল কাসেম। সেসময়ের কথোপকথোনের অশ্লীল অডিও রেকর্ডের সঙ্গে অপরচিত এক মহিলার ব্যক্তিগত ছবি যুক্তকরে “নুসরাত জাহান রিয়া” নামক একটি ফেসবুকে ছড়িয়ে দেয়া হয় গত ১৫ অক্টোবর। পরে ১৬ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে ইমরান নিজেই ফোন করে বলে, “কিরে করোনা, কেমন আছিস? কিছু শোনছোস? শোনস্নি! ওও তোরে ভাইরাল করে দিছি। তুই বিয়া করছোস আমাকে আর সংসার করিস কাসেম মেম্বারের সাথে। এছাড়া তরুনীর মা-বাবাকে নিয়ে খুবই অশ্লীলগালাগাল এবং কুপিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগে তুলেধরা হয়।
ওই তরুনী অভিযোগে আরও তুলে ধরেন, এরআগে ইমরানের সাথে ভাড়া বাসায় থাকাকালিন একদিন আলম নামক এক যুবক আসে সেই বাসায়। ওই সময় তাকে জোরপূর্বক ইয়াবা খাইয়ে তা ভিডিও ধারণ করে ইমরান ও আলম। এসবকিছু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ারও হুমকি দিচ্ছে ইমরান।