ঢাকাWednesday , 21 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনোজের বিপরীতে এবার জাপানি নায়িকা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতাদের একজন মনোজ প্রামাণিক। তিনি কাজ করে যাচ্ছেন নিয়মিতই। ছোট পর্দার পাশাপাশি মনোজকে দেখা যায় সিনেমাতেও। সর্বশেষ তিনি ‘মিশন এক্সট্রিম’ ও ‘অপরাশন সুন্দরবন’ ছবিতে শুটিং করেছেন।
তবে নাটকেই তার ব্যস্ততা বেশি। সম্প্রতি কাজ করেছেন দুর্গাপূজা উপলক্ষে নির্মিত একটি বিশেষ নাটকে। এখানে তিনি অভিনয় করেছেন জাপানি নাগরিক মে ওয়াতানবির বিপরীতে। নাটকটিতে মনোজের চরিত্রের নাম নীল এবং মে ওয়াতানবির চরিত্রের নাম আঁকি।
গৌতম কৈরী পরিচালিত এ নাটকের নাম ‘ভৈরবী’।
এ প্রসঙ্গে মনোজ প্রামাণিক বলেন, ‘ভিনদেশি অভিনেত্রীর সঙ্গে অভিনয় একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা। ওয়াতানবি বাংলা ভাষায় অভিনয় করেছেন। যা উপভোগ্য হবে। এছাড়া নাটকটির গল্প বেশ গোছানো। সব মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে।’
নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটি এনটিভিতে দশমীর দিন রাত ৯টা ৩০ মিনিটে এটি প্রচারিত হবে।