ঢাকাThursday , 15 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নর্টজের ডেলিভারিটিই কি আইপিএলের দ্রুততম?

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে বল হাতে নজর কেড়েছেন দিল্লি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিচ নর্টজে। দিল্লি যে এবার দুরন্ত গতিতে ছুটে চলেছে, তার পেছনে বড় অবদান এই গতিতারকার।
গতিতে নিয়মিতই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাবু করে চলেছেন নর্টজে। বুধবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঘন্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বেশ কয়েকটি ডেলিভারি দিয়ে শিরোনাম হয়েছেন এই প্রোটিয়া।
রাজস্থান ইনিংসের তৃতীয় ওভারেই তার হাতে বল তুলে দেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আয়ার। প্রথম ডেলিভারিটি ছিল ঘন্টায় ১৪৮ কিলোমিটার, বাটলার তাকে ছক্কা হাঁকান লং অনের ওপর দিয়ে। ছক্কা খেয়ে পরের ডেলিভারিতে আরও গতি বাড়ান নর্টজে। ১৫২.৩ কিলোমিটার গতির বলটিতে সিঙ্গেলস নেন বাটলার।
তৃতীয় ডেলিভারিটিও ছিল ১৫২-এর ওপরে (১৫২.১ কিলোমিটার/ঘন্টা), সিঙ্গেলস নেন বেন স্টোকস। পরের দুই বলে বাটলার টানা দুই চার হাঁকান নর্টজেকে। এর মধ্যে পঞ্চম ডেলিভারিটি ছিল ১৫৬.২ কিলোমিটার। টানা দুই বাউন্ডারির পর ওভারের ষষ্ঠ বলেই বাটলারকে বোল্ড করে দেন প্রোটিয়া পেসার।
৩৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও হাতে তুলেছেন নর্টজে। কিন্তু তার বোলিং পারফরম্যান্স নিয়ে নয়, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গতি নিয়ে। নর্টজের ঘন্টায় ১৫৬.২ কিলোমিটার গতির ডেলিভারিটিই কি আইপিএলের সেরা? অনেকেই এমন দাবি করছেন। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা।
আইপিএলের ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটি নর্টজের নয়। বরং রাজস্থান রয়্যালসের এক বোলারই দখলে রেখেছেন সেই রেকর্ড। রাজস্থানের সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট ২০১১ সালে করেছিলেন আইপিএলে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটি।
ওই আসরে দিল্লি ডেয়ারডেভিলসে ছিলেন অ্যারন ফিঞ্চ। তার বিপক্ষেই ঘন্টায় ১৫৭.৭ কিলোমিটার এক ডেলিভারি দেন টেইট। যেটি এখন পর্যন্ত আইপিএলের সেরা। তবে ২০১২ সালের পর থেকে হিসেব করলে নর্টজের ডেলিভারিটিই সবচেয়ে দ্রুতগতির।