ঢাকাSunday , 11 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারনেট ব্যবসাকে সন্ত্রাসীমুক্ত করার দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইন্টারনেট ব্যবসাকে সন্ত্রাসীমুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ এ দাবি জানান।
তিনি বলেন, বাংলাদেশে একসময় টেলিভিশন ক্যাবল ব্যবসা নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতো। এমনকি এ ব্যবসায় আধিপত্য বজায় রাখতে অনেক হত্যাকাণ্ডও সংঘটিত হয়েছে। ঠিক একই অবস্থা বর্তমান ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে।
মহিউদ্দীন আহমেদ বলেন, সারাদেশে তারের জঞ্জাল সৃষ্টিও এর অন্যতম একটি কারণ। বর্তমানে বৈধ আইএসপি আছে দুই হাজার ১০০। আর অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে তিন হাজার ৫০০। টেলিভিশন ক্যাবল অপারেটর আছে চার হাজার। এর মধ্যে ১০ ভাগ বৈধভাবে ইন্টারনেট ব্যবসা করে। বাকি ৯০ ভাগই রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বা পেশিশক্তির বলে ব্যবসা করে থাকে। এসব ইন্টারনেট ব্যবসায়ীর হাতে প্রতিনিয়তই লাঞ্ছিত হচ্ছেন নিরীহ গ্রাহকরা।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, গতকাল গণমাধ্যমে আমরা দেখলাম খিলগাঁওয়ে একটি কুরিয়ার সার্ভিসে ইন্টারনেট ব্যবসায়ী কীভাবে হামলা করে নগদ টাকা হাতিয়ে নেয়াসহ গ্রাহককে লাঞ্ছিত করেছে, শুধু দুর্বল নেটওয়ার্ক ঠিক করতে বলায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
একইভাবে ইন্টারনেট ব্যবসায়ী সমিতি গ্রাহকদের বিল দিতে কষ্ট হয় বলে অশ্লীল কার্টুন প্রকাশ করে গ্রাহকদের সঙ্গে উপহাস করেছে। আমরা এহেন সন্ত্রাসী, অপরাধী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ইন্টারনেট ব্যবসায়ীকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, অবৈধ ব্যবসায়ীদের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও একইসঙ্গে লাইসেন্সপ্রাপ্ত যারা অপকর্মে লিপ্ত তাদের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিটিআরসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।