ঢাকাThursday , 8 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কানাডায় নতুন প্রজন্মের ‘ইয়ুথ কম্পোজার ডে’ পালিত

Link Copied!

নিউজ ডেস্ক : নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরতে ক্যালগেরিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্যতিক্রমী সৃজনশীল ইয়ুথ কম্পোজার ডে’র আয়োজন করা হয়।
এতে প্রবাসী বাঙালিদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি নতুন প্রজন্মের কাছে বিভিন্ন সময়ে বাংলাদেশ কমিউনিটির তরুণদের নিয়ে নানা কিছুর আয়োজন করে আসছে।
সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রীতা কর্মকারের পরিকল্পনায় ‘ইয়ুথ কম্পোজার ডে পালন করে। এতে বাংলাদেশের অনুর্ধ ২৫ তরুণ-তরুণীরা তাদের নিজের লেখা গান কম্পোজ করে ও গেয়ে উপস্থাপন করেছে। এটা ছিল বাংলা ইংরেজি ফ্রেঞ্চ অথবা অন্য যে কোনো ভাষায়।
এ বছর করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের সিফাত ও শারলিনের হাতে ইয়ুথ কম্পোজারের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন।
এ সময় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক জয়ন্ত বসু ও সহ-সভাপতি রীতা কর্মকার এবং নতুন প্রজন্মের অভিভাবকরা।
প্রবাস জীবনে সৃজনশীল কাজ দিয়ে নতুন প্রজন্মকে ব্যস্ত রাখার মাধ্যমে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরতে প্রতিনিয়তই পালন করছে একের পর এক নতুন উদ্ভাবন। এই কার্যক্রমের অংশ ছিল ‘ইয়ুথ কম্পোজার ডে’।
এ ধারাকে অব্যাহত রাখতে তরুণ সৈনিকেরা তুলে ধরছে তাদের নিজস্ব শিল্পকর্ম, স্বরচিত সংগীত ও নানামাত্রিক আয়োজন। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনান্দের মতো শিল্প সাহিত্যে ও সংগীত জগতে তারা অবদান রাখতে না পারলেও শরতের শুভ্র সকালে বিছিয়ে থাকা শেফালী ফুলের মতো দূর প্রবাসে নতুন প্রজন্মের বাঙালি তরুণ-তরুণীরা জ্ঞান অন্বেষণে জীবনের সুপ্ত প্রতিভার নন্দিত এক অধ্যায় তুলে ধরতে সক্ষম হয়েছে এ আয়োজনের মধ্য দিয়ে।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন বলেন, আমাদের নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের দ্বার উন্মোচিত হবে এই উদ্যোগের মধ্যে দিয়ে এটাই আমাদের প্রত্যাশা। অংশগ্রহণকারী সবাইকে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির ভাইস প্রেসিডেন্ট রীতা কর্মকার বললেন, এই উদ্যোগে ইতিবাচক সাড়া মিলেছে। প্রচুর প্রতিভাবান তরুণ-তরুণী তাদের প্রতিভার ডালা মেলে দিতে আগ্রহী হয়েছেন।
ক্যালগেরি প্রবাসী কিংবা এখানেই বেড়ে ওঠা অনেক বাঙালী তরুণ তরুণীর সুপ্ত প্রতিভা বিকশিত হয়ে উঠবার সু্যোগ পাবে এই উদ্যোগটির মাধ্যমে। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের মতো শিল্প সাহিত্য সঙ্গীতের জগতে তারা উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন এমনটাই আমাদের প্রত্যাশা।
সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বললেন, আমাদের নতুন প্রজন্ম তাদের বিকশিত জ্ঞান ও প্রতিভা দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জ্বল করে তুলে ধরতে পারলেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে।
দেশের মাটিতে না থাকলেও হৃদয়ে মা, মাটি ও দেশকে ভালবেসে নব প্রজন্মকে সঙ্গে নিয়ে লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রবাসীদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।