ঢাকাThursday , 8 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুরাসিক ওয়ার্ল্ডের শুটিংয়ে করোনার আক্রমণ

Link Copied!

বিনোদন ডেস্ক : করোনার ধাক্কা খানিকটা সামলে নিলেও এখনই শুটিং সেটে ফিরতে পারছে না ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের নতুন কিস্তি। ‘জুরাসিক ওয়ার্ল্ড : ডমিনিয়ন’ নামের এই ছবিটি পরিচালনা করছেন কলিন ট্র্যাভোরো। ছবির শুটিং চলতি বছরের প্রথমদিকে শুরু হয়। করোনার কারণে মার্চে তা বন্ধ হয়ে যায়।
এরপর দীর্ঘ বিরতি দিয়ে সম্প্রতি আবারও শুটিং সেটে ফিরেছিলো ছবিটি। সেখানে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে পড়ায় আবারও শুটিং স্থগিত করা হয়েছে।
তবে ট্র্যাভোরো জুরাসিক ওয়ার্ল্ড ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন। তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘জুরাসিক ওয়ার্ল্ডের বেশ কয়েকজন করোনার ফলাফল পজিটিভ আসার পর তা আবার নেগেটিভ এসেছে। তাই আমরা আবারো জেগে উঠেছি ‘জুরাসিক ওয়ার্ল্ড : ডমিনিয়ন’ নিয়ে।’
অনেক অল্প সময়ের মধ্যেই সবার করোনা পরীক্ষা ফলাফল নেগেটিভ চলে এসেছে যা আশা জাগানিয়া দাবি করে এই নির্মাতা বলেন, ‘তবে সামাজিক দূরত্ব মেনে চলা এবং সরকারি নীতিমালার কারণে আগামী ২ সপ্তাহ সবাই ঘরেই থাকবো আমরা। আপাতত তাই কাজ বন্ধ। আশা করি শিগগিরিই সবার সঙ্গে দেখা হবে।’
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সালের এক মুখপাত্র বিবৃতিতে জানান, ‘গতকাল (৬ অক্টোবর) রাতে আমাদের জানানো হয়েছিল যে ‘জুরাসিক ওয়ার্ল্ড : ডমিনিয়ন’ টিমের কয়েকজনের করোনার ফলাফল পজিটিভ এসেছে। এটা ভয়ের ছিলো। যদিও পরবর্তী পরীক্ষায় তারা করোনা নেগেটিভ বলে প্রমাণিত হয়েছে।
তবুও আমরা কাজ শুরু করছি না। পুরো টিম এবং ক্রুদের সুরক্ষা এবং সুস্থতা শতভাগ নিশ্চিত করার জন্য আরও সময় নিচ্ছি। যারা প্রাথমিকভাবে করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তারা আইসোলেশন রয়েছেন। সব অনুকূলে এলে শিগগিরই আমরা নেমে পড়বো জুরাসিক ওয়ার্ল্ডে।’
‘জুরাসিক ওয়ার্ল্ড : ডমিনিয়ন’ সিনেমাটি প্রথমে ২০২১ সালে মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছিলো। তবে করোনার কারণে সে তারিখ পিছিয়ে ২০২২ সালের জুন মাসে নেয়া হয়েছে।