সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবিকুন নাহার ও মো. জিয়াউল হক এবং মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অহিদুল ইসলাম ও মো. জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। নানা কৌশলে ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন তারা। দেশের একপ্রান্ত থেকে অপর প্রান্তে বিরামহীম ছুটে চলা যেন থামছে না। টার্গেট একটাই নির্বাচনে জয়লাভ করা। আর এ কারণেই রঙ-বেরঙের লিফলেট সম্বলিত জীবন বৃত্তান্ত, হ্যান্ডবিল ও মোবাইলে ম্যাসেজ দিয়ে ভোটযুদ্ধে জয়লাভের আপ্রাণ চেষ্টা করছেন প্রার্থীরা। বিআরএসএ (২০২০-২১) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দু’টি প্যানেলে মোট প্রার্থীর সংখ্যা ৮৪ জন। প্রতিটি প্যানেলে সম্পাদকীয় পদে ৩১ জন এবং নির্বাহী সদস্য পদে ১১ জন প্রার্থী রয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন অধিদপ্তর। দেশের ৩ পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় কর্মরত জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রারগণ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন (বিআরএসএ) এর সদস্য। সুতরাং দেশের মানুষের সম্পত্তি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই সংগঠনের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রেজিস্ট্রেশন আইনের ২৪০ বছরের ঐতিহ্যের সাথে রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের ইতিহাসও জড়িত। ১৯৫৫ সালের ২৪ অক্টোবর এই সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র অনুমোদিত হয়। সেই সময় থেকে রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের ধারাবাহিক কর্মকা- বৃদ্ধি পেয়ে আসছে। বাংলাদেশের ৫১৬টি রেজিস্ট্রি অফিসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, পূর্ণাঙ্গ নিয়োগ বিধিমালা, বদলি নীতিমালার সংস্কার ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সংশ্লিষ্ট অফিসের অধিক্ষেত্র পুনর্গঠন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাত্যহিক নানাবিধ সমস্যার সমাধান, রেজিস্ট্রেশন অধিদপ্তরের পূর্ণাঙ্গ রূপ প্রদান, বিভিন্ন সংস্থা কর্তৃক অযাচিত তথ্য আহরণ, হয়রানি, মানসিক পীড়া, ট্র্যাপ সর্বোপরি রেজিস্ট্রেশন বিভাগকে ভূমি মন্ত্রণালয় থেকে কুক্ষিগত করার অশুভ প্রচেষ্টা প্রতিহত করাসহ রেজিস্ট্রেশন অধিদপ্তরকে ডিজিটালাইজেশনে রূপান্তরের ক্ষেত্রে বিআরএসএ-এর এবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিআরএসএ’র নেতা নির্বাচিত হবেন এই প্রত্যাশায় জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রারগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ৯ অক্টোবর ঢাকার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৪৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দু’টি প্যানেলের একটিতে সভাপতি পদে ঢাকা জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার, সিনিয়র সহ-সভাপতি সরকার লুৎফুল কবীর, মহাসচিব পদে অহিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব-১ মোহাম্মদ রমজান খান ও সাংগঠনিক সম্পাদক মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহ এবং অপর প্যানেলে সভাপতি পদে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হক, সিনিয়র সহ-সভাপতি শেখ কাওসার আহমেদ, মহাসচিব পদে মো. জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব-১ মোহাম্মদ ইমরুল খোরশেদ ও সাংগঠনিক সম্পাদক পদে এস.এম শফিউল বারী রয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্যানেলের পূর্ণাঙ্গ তালিকা নিম্নে প্রদান করা হলো-
সাবিকুন-লুৎফুল-অহিদ-রমজান-মাইকেল পরিষদ :
সভাপতি পদে ঢাকা জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার, সিনিয়র সহ-সভাপতি পদে ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার সরকার লুৎফুল কবীর, সহ-সভাপতি-১ পদে সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার আবুল কালাম মো. মঞ্জুরুল ইসলাম, সহ-সভাপতি-২ পদে কুমিল্লা জেলা রেজিস্ট্রার মো. আনোয়ারুল হক চৌধুরী, সহ-সভাপতি-৩ পদে মানিকগঞ্জ জেলা রেজিস্ট্রার মুশতাক আহমেদ, সহ-সভাপতি-৪ পদে রংপুর জেলা রেজিস্ট্রার মো. আব্দুস সালাম প্রামাণিক, সহ-সভাপতি-৫ পদে মুন্সীগঞ্জ জেলা রেজিস্ট্রার শেখ মহম্মদ হাবিবুল্লাহ, সহ-সভাপতি-৬ পদে কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেব, সহ-সভাপতি-৭ পদে ঝিনাইদহ জেলা রেজিস্ট্রার মো. আসাদুল ইসলাম, মহাসচিব পদে গাজীপুর জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব-১ পদে ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অবস্থিত গুলশান সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান, যুগ্ম মহাসচিব-২ পদে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন খান, যুগ্ম মহাসচিব-৩ পদে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সাব রেজিস্ট্রার মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে গাজীপুর জেলার টঙ্গী উপজেলার সাব রেজিস্ট্রার মাইকেল মহীউদ্দিন আব্দুল্লাহ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে নওগাঁ সদর উপজেলার সাব রেজিস্ট্রার মো. সাজ্জাদুল কবির, কোষাধ্যক্ষ পদে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাব রেজিস্ট্রার মো. মিরাজ উদ্দিন, যুগ্ম কোষাধ্যক্ষ পদে কুমিল্লা জেলার গৌরীপুর উপজেলার সাব রেজিস্ট্রার সিফাত উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক পদে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সাব রেজিস্ট্রার স্বপন কুমার দে, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক পদে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট উপজেলার সাব রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক পদে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সাব রেজিস্ট্রার মো. মামুন বাবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অবস্থিত বাড্ডা সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মো. মুনিরুল ইসলাম, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাগেরহাট জেলার রামপাল উপজেলার সাব রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন, কল্যাণ সম্পাদক পদে বাগেরহাট জেলা রেজিস্ট্রার মুনিরুল হাসান, দপ্তর সম্পাদক পদে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সাব রেজিস্ট্রার শাহীন আলম, যুগ্ম দপ্তর সম্পাদক পদে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সাব রেজিস্ট্রার রায়হান মিয়া, আইন বিষয়ক সম্পাদক পদে ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান, সম্পাদক খিদমত পদে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সাব রেজিস্ট্রার আহসানুল হাবিব, যুগ্ম সম্পাদক খিদমত-১ পদে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সাব রেজিস্ট্রার আলী আজগর, যুগ্ম সম্পাদক খিদমত-২ পদে ঢাকা জেলার দোহার উপজেলার সাব রেজিস্ট্রার মাহ্মুদা, মহিলা সম্পাদিকা পদে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার আসমা আক্তার, নির্বাহী সদস্য-১ পদে জামালপুর জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য-২ পদে ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অবস্থিত ধানম-ি সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মো. লুৎফর রহমান মোল্লা, নির্বাহী সদস্য-৩ পদে সিলেট জেলার ভরণ সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার পারভেজ খান, নির্বাহী সদস্য-৪ পদে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সাব রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য-৫ পদে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সাব রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য-৬ পদে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সাব রেজিস্ট্রার এস এম রুবেল পারভেজ, নির্বাহী সদস্য-৭ পদে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার সাব রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামান, নির্বাহী সদস্য-৮ পদে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সাব রেজিস্ট্রার মোস্তফা মো. ইসমত পাশা, নির্বাহী সদস্য-৯ পদে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার সাব রেজিস্ট্রার মেসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য-১০ পদে নীলফামারী জেলার চিলাহাটি উপজেলার সাব রেজিস্ট্রার এন এ এম নকিবুল আলম, নির্বাহী সদস্য-১১ পদে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার জামাল উদ্দিন।
জিয়া-কাওসার-জাহিদ-ইমরুল-বারী পরিষদ :
সভাপতি পদে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হক, সিনিয়র সহ-সভাপতি পদে ঢাকার খিলগাঁও সাব রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদ, সহ-সভাপতি-১ পদে লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার মিশন চাকমা, সহ-সভাপতি-২ পদে জয়পুরহাট জেলা রেজিস্ট্রার খন্দকার হুমায়ুন কবীর, সহ-সভাপতি-৩ পদে নেত্রকোনা জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান, সহ-সভাপতি-৪ পদে বগুড়া জেলা রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি-৫ পদে ভোলা জেলা রেজিস্ট্রার মো. সেলিম হাওলাদার, সহ-সভাপতি-৬ পদে নরসিংদী জেলার পলাশ উপজেলা সাব রেজিস্ট্রার আফছানা বেগম, সহ-সভাপতি-৭ পদে হবিগঞ্জ জেলা রেজিস্ট্রার মোহাম্মদ মিজানুর রহমান, মহাসচিব পদে ঢাকা সদর রেকর্ড রুম এর সাব রেজিস্ট্রার মো. জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব-১ পদে ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অবস্থিত উত্তরা সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মোহাম্মদ ইমরুল খোরশেদ, যুগ্ম মহাসচিব-২ পদে ঢাকা জেলার সাভার উপজেলা সাব রেজিস্ট্রার আবু তাহের মো. মোস্তফা, যুগ্ম মহাসচিব-৩ পদে দিনাজপুর জেলার বিরল উপজেলার সাব রেজিস্ট্রার মো. গোলাম মোর্তজা, সাংগঠনিক সম্পাদক পদে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার এস এম শফিউল বারী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে ময়মনসিংহ জেলার তারাকান্দা সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মো. ওমর ফারুক, কোষাধ্যক্ষ পদে চট্টগ্রাম জেলার আধুনগর সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মো. আশ্রাফুল ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ পদে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সাব রেজিস্ট্রার আব্দুল্লাহ আল ইমাম, সাংস্কৃতিক সম্পাদক পদে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাব রেজিস্ট্রার প্রদীপ কুমার বিশ্বাস, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক পদে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সাব রেজিস্ট্রার এস. এম. আবু মুছা, ক্রীড়া সম্পাদক পদে কুমিল্লা জেলার সদর দক্ষিণ সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মো. সোহরাব হোসেন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার সাব রেজিস্ট্রার আজমল হোসেন, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সাব রেজিস্ট্রার মো. আব্দুল বাতেন, কল্যাণ সম্পাদক পদে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সাব রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক পদে ঝালকাঠী জেলা রেজিস্ট্রার মো. আব্দুল বারী, যুগ্ম দপ্তর সম্পাদক পদে চুয়াডাঙ্গা জেলার মহেশপুর উপজেলার সাব রেজিস্ট্রার মো. মাকসুদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক পদে বরগুনা জেলা রেজিস্ট্রার মো. সিরাজুল করিম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার সাব রেজিস্ট্রার মো. শাহজাহান আলী, সম্পাদক খিদমত পদে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সাব রেজিস্ট্রার রেজাউল করিম, যুগ্ম সম্পাদক খিদমত-১ পদে কুমিল্লা সদর সাব রেজিস্ট্রার গোবিন্দ সাহা, যুগ্ম সম্পাদক খিদমত-২ পদে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার সাব রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন, মহিলা সম্পাদক পদে নরসিংদী জেলা মনোহরদী উপজেলার সাব রেজিস্ট্রার শুভ্রা রানী দাস, নির্বাহী সদস্য-১ পদে সুনামগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার মুহাম্মদ আরিফুর রহমান, নির্বাহী সদস্য-২ পদে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সাব রেজিস্ট্রার এ. কে. এম. মীর হাসান, নির্বাহী সদস্য-৩ পদে চট্টগ্রাম জেলার সীতাকু- উপজেলার সাব রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন খন্দকার, নির্বাহী সদস্য-৪ পদে নীলফামারী জেলার ডিমলা উপজেলার সাব রেজিস্ট্রার রামজীবন কুন্ডু, নির্বাহী সদস্য-৫ পদে পটুয়াখালী জেলার দুমকী উপজেলার সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম, নির্বাহী সদস্য-৬ পদে দিনাজপুর জেলার খানসামা উপজেলার সাব রেজিস্ট্রার অশোক কুমার বসাক, নির্বাহী সদস্য-৭ পদে বগুড়া জেলার কাহালু উপজেলার সাব রেজিস্ট্রার জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য-৮ পদে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সাব রেজিস্ট্রার মো. মকছু মিয়া, নির্বাহী সদস্য-৯ পদে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সাব রেজিস্ট্রার মো. আরিফুর রহমান, নির্বাহী সদস্য-১০ পদে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সাব রেজিস্ট্রার মো. নাবীব আফতাব, নির্বাহী সদস্য-১১ পদে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সাব রেজিস্ট্রার মো. রায়হান হাবীব।

