ঢাকাMonday , 26 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাশকতার নির্দেশদাতাদের গণধোলাই দিতে হবে

Link Copied!

hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘শুধু নাশকতাকারীদের গণধোলাই দিলেই চলবে না, নির্দেশদাতাদেরও গণধোলাই দিতে হবে।’
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হরতাল-অবোরধে নাশকতার প্রতিবাদে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে যেকোন মূল্যে শিক্ষাব্যবস্থাকে রক্ষা করতে হবে। দেশে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।’
তিনি বলেন, ‘বিএনপি রাজনীতির নামে মানুষ হত্যা শুরু করেছে। এ অবস্থা থেকে দেশের সাধারণ মানুষ মুক্তি চায়।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ‘ছেলের স্বাভাবিক মৃত্যুতে আপনি ভেঙে পড়েছেন। কিন্তু আন্দোলনের নামে যেসব মায়ের বুক খালি করেছেন তাদের আহাজারি কি আপনার কানে পৌঁছায় না?’
সমবেদনা জানাতে গিয়ে প্রধামন্ত্রী শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়া যে আচরণ করেছেন দেশ ও বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন ঘটনার নজির নেই বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আখতারুজ্জামান খান, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, সংগঠনের নির্বাহী সভাপতি অধ্যক্ষ আবদুর রশীদ, আওয়ামী লীগের সহ-সম্পাদক হাসিবুর রহমান মানিক প্রমুখ।