ঢাকাThursday , 17 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেঁয়াজের এলসি সুদ ন্যূনতম রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

Link Copied!

নিউজ ডেস্ক : পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসির (ঋণপত্র) সুদহার ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই নির্দেশনার ফলে ৯ শতাংশের বেশি সুদে এলসি করা যাবে না। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ রকম সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেঁয়াজসহ কিছু নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সুদের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য ৩০ মে পর্যন্ত যেই নির্দেশনা ছিল তার সময়সীমা বাড়ানো করা হয়েছে। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহার নির্ধারণের সময়সীমা আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও এ নিত্যপণ্যের মূল্যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার জন্য পেঁয়াজ আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য পরামর্শ প্রদান করা হলো।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত সরকার। ওই ঘোষণার পর পেঁয়াজের কেজি ৬০ টাকা থেকে একদিনে বেড়ে ১০০ টাকা হয়। ফলে পণ্যটির দাম নিয়ন্ত্রণে সরকার আমদানি শুল্ক কমানোসহ নানা উদ্যোগ নিয়েছে।