ঢাকাMonday , 26 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগে বুধবার ২৪ ঘণ্টার হরতাল

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

রাজশাহী প্রতিনিধি : খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ সোমবার বেলা আড়াইটার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতালের ডাক দেয়। রাজশাহী জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন জানান, যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপার্সনসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের প্রতিবাদে এ হরতালের আহ্বান করা হয়।
উল্লেখ্য ঢাকার যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন দেয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুমুকের আসামি করে রোববার মামলা করেছে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবরোধের মধ্যে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ি করে তাকে হুকুমের আসামি করার পক্ষে মত দেয়ার দুই দিনের মাথায় এ মামলা হয়।
যাত্রাবাড়ি থানার এসআই কে এম নুরুজ্জামান শনিবার বিকালে এ মামলা করেন, যাতে পেট্রলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসাবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়েছে।