ঢাকাSunday , 13 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বালিশকাণ্ড: ঠিকাদার শাহাদাতের জামিন বাতিল প্রশ্নে রুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের দুর্নীতির মামলায় সাজিন কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার শাহাদাত হোসেনকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। শাহাদাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও মাহবুব শফিক।
আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘২৭ আগস্ট পাবনার আদালত তাকে জামিন দেন। দুদক এ জামিনাদেশের বিরুদ্ধে রিভিশন করে তার জামিন বাতিলের আবেদন করে।’
গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় এ ঠিকাদারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক।