ঢাকাSunday , 13 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় প্রাণ গেলো আরও ৩১ জনের, শনাক্ত ১৪৭৬

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৩ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জনের।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন।
মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বাড়িতে ৩ জন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন, সিলেটে ২ জন, রংপুরে ২, ময়মনসিংহে ১ জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬০ বছরের ওপরে ২১ জন রয়েছেন।