ঢাকাWednesday , 9 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাতদিনের মধ্যে পাঁচ লাখ করে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই ক্ষতিপূরণ দেবে।
বুধবার (৯ সেপ্টেম্বর ) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সঙ্গে ছিলেন রিটকারী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।
পরে ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার বলেন, ‘আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে সাতদিনের মধ্যে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই টাকা তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে দেবে। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করবেন।
গত ৭ সেপ্টেম্বর ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন।
রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও হাসপাতালে ভর্তি আছেন আটজন।