ঢাকাFriday , 4 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৩% নগদ লভ্যাংশ অনুমোদন

Link Copied!

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ২৫তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভায় ১৩% নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবুর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এর ২৫তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু সভাপতিত্ব করেন। সভায় ২০১৯ সালে সমাপ্ত বছরের জন্য ১৩% নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।
ভার্চুয়াল সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, পরিচালক আলহাজ্ব হাফেজ মো. এনায়েত উল্যা, আলহাজ্ব সেলিম রহমান, আলহাজ্ব মো. লিয়াকত আলী চৌধুরী, মো. আমির উদ্দিন পিপিএম, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব মো. হারুন-অর-রশিদ খান, আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, বদিউর রহমান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, মো. রফিকুল ইসলাম, এম কামালউদ্দিন চৌধুরী, মাহবুবুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। কোম্পানি সচিব ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহ্মুদুর রহমান সভায় এজেন্ডা উপস্থাপন করেন।
ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় ২০১৯ সালে আমানতের ক্ষেত্রে ১১.৬৬%, বিনিয়োগের ক্ষেত্রে ১০.১৬% প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০১৯ সালে ২.২৮ টাকায় দাঁড়িয়েছে। বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষকদের প্রতিবেদন, ২০১৯ সালের ব্যালেন্স শীট এবং ব্যাংকের পরবর্তী বার্ষিক সাধারন সভার সমাপ্তিকাল পর্যন্ত সময়ের জন্য ব্যাংকের নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়। সভায় শেয়ারহোল্ডারগণ উপস্থাপিত এজেন্ডাসমূহ অনুমোদন করেন। তারা ব্যাংকের আর্থিক বিষয়াবলী পর্যালোচনা করতঃ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ক্রমোন্নয়নে ও ভাবমূর্তি আরো উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন।
ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংক পরিচালনায় তাঁদের সার্বিক সহযোগিতা কামনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি