ঢাকাFriday , 4 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৭৯২তম সভা অনুষ্ঠিত

Link Copied!

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর নির্বাহী কমিটির ৭৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, আক্কাচউদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমানও মোহাম্মদ ইউনুছ, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাহ্জাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ. আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি