ঢাকাMonday , 26 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণপিটুনিতে ৭ ডাকাত নিহত

Link Copied!

Narsingdiনরসিংদী প্রতিনিধি : নরসিংদীর সদর উপজেলার ভাটপাড়া এলাকায় জনতার গণপিটুনিতে ৭ ডাকাত নিহত হয়েছে।
রোববার পৌনে ৩টার দিকে নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া টাকশাল নামক স্থানে ডাকাতি করার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আরও এক ডাকাতকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচদোনা ইউনিয়নের টাকশাল গ্রামের এরশাদ মুন্সির ছেলে আনিছুল ইসলামের বাড়িতে রাত পৌনে ৩টার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত প্রথমে পুলিশ পরিচয় দিয়ে ঘরে দরজা খুলতে বলে। গৃহকর্তা দরজা না খোলায় এক পর্যায় ডাকাতরা দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। এসময় গৃহকর্তাকে অস্ত্রে মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

Narsingdi-2এরপর এলাকাবাসী স্থানীয় মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে ঘোষণা দিলে স্থানীয়রা চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে টাকশাল ও ভাটপাড়ার স্থানীয় লোকজন তাদের এলোপাথারি মারধর শুরু করে। এতে গণপিটুনিতে ঘটনাস্থলেই ৭ ডাকাত নিহত হয়।
এ ঘটনায় আরো এক ডাকাত আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশি হেফাজতে ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক ডাকাতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে.এম. আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।