ঢাকাThursday , 3 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধানকে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে অ্যাডমিরালের নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাত নতুন নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ব্যাজ পরানোর অনুষ্ঠান শেষে নতুন নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে নৌবাহিনী প্রধানের সাফল্য এবং তাকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বান দেন।
এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে সরকার সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নতুন নৌবাহিনী প্রধান (চিফ অব ন্যাভাল স্টাফ-সিএনএস) হিসেবে নিয়োগ দেয়।
গত ১৮ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট নোটিফিকেশান প্রকাশ করে। এতে বলা হয়, এই নিয়োগ ২৫ জুলাই অপরাহ্ন থেকে কার্যকর হবে এবং মোহাম্মদ শাহীন ইকবাল ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হবেন।
গত ২৬ জুলাই গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে তাকে ভাইস অ্যাডমিরালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
নোটিফিকেশনে বলা হয়, মোহাম্মদ শাহীন ইকবাল ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত তিন বছর নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। আওরঙ্গজেব চৌধুরী ২৫ জুলাই অবসরে যান।