ঢাকাThursday , 3 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনা পরিস্থিতিতেও খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত আছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে করোনা পরিস্থিতিতেও খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত আছে।’
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আব্দুর রৌফ, এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় দীর্ঘমেয়াদী কী প্রভাব পড়বে তা বলা মুশকিল। তবে বাংলাদেশ সরকার কোভিড-১৯ মোকাবিলায় দ্রুততার সঙ্গে সময়োপযোগী উদ্যোগ নিয়েছে এবং তা বাস্তবায়ন করছে। খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। ফলে কোভিড-১৯ পরিস্থিতিতেও খাদ্য উৎপাদনের ধারা বজায় আছে। আশা করা যায়, করোনার প্রভাবে দেশে খাদ্য সংকট হবে না।’
এবার এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সের আয়োজক ভুটান। করোনা পরিস্থিতির কারণে ভিভিও কনফারেন্সের মাধ্যমে হচ্ছে পাঁচ দিনব‌্যাপী (১- ৪ সেপ্টেম্বর) এ কনফারেন্স। কনফারেন্সে অংশ নিচ্ছেন এর চেয়ারপারসন ভুটানের কৃষি ও বনমন্ত্রী লিওনপো ইয়েশি পেনজর, এফএওর মহাসচিব ডংইয়ু কিউ, সদস্য দেশগুলোর কৃষিমন্ত্রীগণ উপস্থিত ছিলেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চরের ৪৬টি দেশ কনফারেন্সে অংশ নিচ্ছে।