ঢাকাThursday , 3 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৮

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৩ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনের।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯৮০ জন।
মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ৮ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে ১ জন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ৭ জন, সিলেটে ৩ জন, রংপুরে ৬ জন, ময়মনসিংহে ১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক শূন‌্য ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৭ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৪১ থেকে ৫০ বছরের ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬০ বছরের ওপরে ১৮ জন রয়েছেন।