ঢাকাMonday , 31 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ কামালের জন্মবার্ষিকী ‘ক’ শ্রেণিভুক্ত করার প্রস্তাব অনুমোদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করার বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবটি অনুমোদিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ক্রীড়া সংগঠক ও মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী ৫ আগস্ট। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শহীন হন। ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করার বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।