ঢাকাMonday , 31 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নিবার্চনে হারার আগেই হেরে যায়

Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপি যে কোনো নির্বাচন আসলে নেতারা অস্বাভাবিক চিৎকার শুরু করে যে, নিবার্চনে হারার আগেই দলটি হেরে যায়।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকার বাসভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়ক ও জনপথের ডাকবাংলো ‘পদ্মা’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। অথচ তারা উল্টো সরকারের জনসর্মথন নেই বলে অভিযোগ করছেন। মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিগত জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে আপনি কীভাবে বগুড়া থেকে জয় পেলেন? তাহলে কি আপনি কারচুপি করেছেন?
মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে সড়ক ও জনপথের পরিদর্শন ডাক বাংলো ‘পদ্মা’ দ্বিতীয় তলা বিশিষ্ট। এটির দ্বিতীয় তলায় দুটি ভিভিআইপি শয়নকক্ষ, দুটি ভিআইপি শয়নকক্ষ এবং সুপ্রশস্ত লবি রয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ৮ লাখ ৭১ হাজার টাকা। গত মার্চে এটির নির্মাণ কাজ শেষ হয়।
ঢাকা থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়া হোসেন।