ঢাকাMonday , 31 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্যাংগংয়ে চীনের ঢোকার চেষ্টা আটকে দিলো ভারত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আবারও লাদাখে ভারত ও চীনের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে পূর্ব লাদাখের প্যাংগং সো লেকের দক্ষিণ তীরের কাছে অবস্থান পরিবর্তন করে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে চীনের পিপল’স আর্মির সেনারা। তবে তাদের আটকে দিয়েছে ভারতীয় সেনারা। সোমবার (৩১ আগস্ট) ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি সেনা সূত্রে বলেছে, গত ২৯ ও ৩০ আগস্ট রাতে চীনের ‘প্ররোচনামূলক সামরিক গতিবিধি’ দেখতে পায় ভারতীয় সেনারা। চীনা সেনাদের আটকে দেওয়ার সময় তাদের সঙ্গে হাতাহাতিও হয়। অবশ্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমান আনন্দ বলেছেন, ‘সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সংঘাতময় পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐক্যমত্যে পৌঁছানো গিয়েছিল, ২৯-৩০আগস্ট রাতে চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) তা লংঘন করেছে। স্থিতাবস্থা নষ্ট করতে সেখানে প্ররোচনামূলক সামরিক গতিবিধি ছিল তাদের।’
প্ররোচনামূলক গতিবিধি কোন ধরনের ছিল তা স্পষ্ট না করলেও তাদের আটকে দিতে ভারত সফল হয়েছে বলেছেন আমান। এই সেনা কর্মকর্তা বলেছেন, ‘প্যাংগং হ্রদের দক্ষিণে চীনা সেনাদের এই আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয় ভারতীয় সেনারা। তারা সেখানে নিজেদের অবস্থান শক্ত করেছে। একতরফাভাবে চীন পরিস্থিতি বদলানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে।’
শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনতে দুই দেশের বাহিনীর মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে সরকার জানিয়েছে। আমান বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ ভারতীয় সেনাবাহিনী। উত্তেজনা নিরসনে চুসুলে ব্রিগেড কমান্ডার স্তরের ফ্ল্যাগ মিটিং চলছে বলে জানান এই কর্মকর্তা।
প্যাংগং লেকের তীরে চীনা বাহিনীর ঘাঁটি গেড়ে বসা নিয়ে বছরের শুরুতে তৈরি হওয়া অস্থিরতা কাটাতে দুই দেশের সেনার মধ্যে পাঁচ দফা বৈঠক হলেও সমাধানে পৌঁছাতে পারেনি কোনও পক্ষ। সপ্তাহখানে আগে চিফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত হুঁশিয়ারি দেন যে সামরিক ও কূটনীতি পর্যায়ে আলাপ আলোচনায় সমাধান না হলে চীনকে মোকাবিলায় সামরিক উপায়কেই বেছে নেবে ভারত।