ঢাকাThursday , 27 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে: স্বাস্থ‌্যমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রতিরোধের ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের (পরীক্ষা) অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আজ আমরা ভ্যাকসিন নিয়ে চীনের সঙ্গে বৈঠক করেছি। এর আগে আমরা অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করেছি। চীন বাংলাদেশে ট্রায়াল করতে চায়। এ বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। তিনি অনুমতি দিয়েছেন।
স্বাস্থ‌্যমন্ত্রী আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ট্রায়াল করতে দেবো। যারা স্বেচ্ছায় আসবে তাদের ওপরই শুধু ট্রায়াল হবে।