ঢাকাThursday , 27 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রানার অটোমোবাইলস নিয়ে এলো সর্বোচ্চ সিসির মোটরসাইকেল

Link Copied!

অর্থনীতি ডেস্ক : বাংলাদেশের প্রথম মোটরসাইকেল প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড সম্প্রতি সবচাইতে বেশি সিসি’র মডেল নিয়ে এলো বাজারে। সম্প্রতি ‘বোল্ট ১৬৫ আর’ ১৬৫ সিসির মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি।
১৬৫ সিসি রেসিং ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন ‘বোল্ট ১৬৫ আর’ মোটরসাইকেলে রয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক, ডি আর এল যুক্ত সম্পূর্ণ এলইডি হেডলাইট ও টেইল লাইট। এছাড়াও রয়েছে ইউএসডি সাসপেনশন, সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, ১৩০ সেকশনের রেয়ার টায়ারসহ আরো অত্যাধুনিক সব ফিচার, যা বাংলাদেশের বাইকপ্রেমীদের প্রিমিয়াম মানের মোটরসাইকেল কিনতে আরও আগ্রহী করবে।
আধুনিক ও রূচিশীল ডিজাইনের এ বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার টাকা। নগদ অর্থে কিংবা ক্রেডিট কার্ডে মিলবে ১৪ হাজার টাকার ছাড়। এছাড়াও থাকছে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত সর্বনিম্ন ১ শতাংশ হারে সহজলভ্য কিস্তির সুবিধা। রানার অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী আরও জানান, এক্সপোর্ট কোয়ালিটির প্রতিটি রানার মোটরসাইকেলের সঙ্গে আরও থাকছে ৬ বছরের ওয়ারেন্টি, ৯টি ফ্রি সার্ভিস, ১ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স এবং সারা দেশে ২০০টিরও বেশি পয়েন্টে সার্ভিসিংয়ের সুবিধা।
জন্ম থেকেই বাংলাদেশি খ্যাত রানার অটোমোবাইলস লিমিটেড ইতোমধ্যে বেশ সুনামের সঙ্গে প্রথম বাংলাদেশি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নেপালের বাজার মোটরসাইকেল রপ্তানি করছে। খুবই স্বল্প সময়ে নেপালের বাজারে একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে পরিচিত হয়েছে রানার।