ঢাকাThursday , 27 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাইডেন নির্বাচিত হলে আমেরিকানরা নিরাপদে থাকবে না

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জিতলে আমেরিকান শহরে সহিংসতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
রিপাবলিকান সমাবেশে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি বলেছেন, ‘কঠিন সত্যি হলো জো বাইডেনের আমেরিকায় আপনি নিরাপদে থাকতে পারবেন না।’
আইন-শৃঙ্খলা ও অনাচারের মধ্যে যে কোনও একটির ওপর ভিত্তি করে ভোটারদের ভোট দিতে বলেছেন বাইডেন। রোববার রাতে উইকনসিনে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ আহত হওয়ায় ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে এই কথা বললেন তিনি।
যুক্তরাষ্ট্রে সংখ্যালঘুদের বিপক্ষে ‘অন্তর্নিহিত পক্ষপাত’ ও ‘পদ্ধতিগত বর্ণবাদের’ জন্য ডেমোক্রেটিকদলীয় প্রেসিডেন্ট প্রার্থী বাইডেনে সমালোচনা করেছেন পেন্স। তিনি বলেছেন, ‘আমেরিকান শহরের রাস্তাকে অনিরাপদ ও সহিংস করে তোলে এমন নীতিমালা আরও দ্বিগুণ করবেন জো বাইডেন।’
রিপাবলিকান সমাবেশের তৃতীয় রাতে ভাইস প্রেসিডেন্ট বাল্টিমোরের ফোর্ট ম্যাকহেনরি থেকে কথা বলেছেন।