ঢাকাThursday , 27 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে একদিনে সংক্রমণ ৭৫ হাজার ছাড়ালো

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা একলাফে ৭৫ হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৫ হাজার ৭৬০ জনের কোভিড রোগী শনাক্তের খবর দিয়েছে। একই দিনে সহস্রাধিক মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসের উর্বরভূমিতে পরিণত হয়েছে ভারত। প্রতিদিনই অর্ধলাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এতদিন তা ৭০ হাজারের নিচে থাকলেও এবার তা পেরিয়ে গেলো। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ লাখ ১০ হাজার ২৩৪ জন।
আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে ভারত। দেশটিতে টানা ২২ দিন দিন ধরে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হয়েছে সেখানে। রেকর্ড সংক্রমণের দিনে দেশটিতে এক হাজার ২৩ জন মারা গেছেন। মোট মৃত্যু বেড়ে ৬০ হাজার ৪৭২ জন দাঁড়িয়েছে।
একই সময়ে ৫৬ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছে, মোট ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬.২৪ শতাংশ।
ভারতে সবচেয়ে মারাত্মক অবস্থা মহারাষ্ট্র রাজ্যে। সেখানে ৭ লাখ ১৮ হাজারের বেশি করোনা রোগী পাওয়া গিয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ হাজার। অন্ধ্র প্রদেশে ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি লোকের করোনা পজিটিভ হয়েছে।