ঢাকাWednesday , 26 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আরও ৫৪ জনের মৃত্যু, শনাক্ত ২৫১৯

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ জনে।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭০ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫১৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ২ হাজার ১৪৭ জনের।
বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।
মারা যাওয়া ৫৪ জনের মধ্যে ৩৯ জন পুরুষ ও ১৫ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৯ জন, বাড়িতে ৫ জন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৩ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ৯ জন, বরিশালে ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহে ২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৫ শতাংশ।