ঢাকাWednesday , 26 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণের শক্তির কাছে বন্দুকও অনেক সময় কাজ করে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জনগণের শক্তির কাছে বন্দুকও অনেক সময় কাজ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে বুধবার (২৬ আগস্ট) আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনিতো ক্ষমতায় টিকে আছেন বন্দুকের নলের জোরে। বন্ধুকও অনেক সময় জনগণের শক্তির কাছে অকার্যকর হয়ে যায়।’
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে তিনি আরও বলেন, ‘চারিদিকে এই সরকারের আর কোনো ভিত্তি নেই। দেশের জনগণ থেকে তারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন।’
আয়োজক সংগঠনের সভাপতি আবদুস সাত্তার পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।