ঢাকাTuesday , 25 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়ালো

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮ জনে।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৪৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জনের।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।
মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩২ জন পুরুষ, ১৩ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৪ জন, বাড়িতে ১ জন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৫ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৪ জন, বরিশালে ২ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ২ জন।
এদিনও সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৭ দশমিক ৯৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ।