ঢাকাTuesday , 18 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ডিআইজির গল্পে ডি এ তায়েব ‍ও অপু বিশ্বাস

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘কাঙ্গাল’ নামের একটি ছবিতে ২০১৭ সালেই জুটি হওয়ার কথা ছিলো ডি এ তায়েব ও অপু বিশ্বাসের। বদিউল আলম খোকন ছবিটি পরিচালনা করবেন এমন ঘোষণাই এসেছিলো। কিন্তু নানা কারণে সে ছবি শুটিং পর্যন্ত গড়ায়নি।
অবশেষে দুই বছর পর এলো আরও একটি ঘোষণা। যেখানে ‘দেহ ঘড়ি’ নামের ছবিতে তায়েব-অপু জুটি বাঁধবেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেতা ডি এ তায়েব।
তায়েব জানান, যৌনপল্লীর গল্প নিয়ে তৈরি হবে এই ছবিটি। ইতোমধ্যেই ‘দেহ ঘড়ি’র ব্যাপারে অপুর সঙ্গে সব কথাবার্তা চূড়ান্ত হয়েছে।
ডিএ তায়েব বলেন, ‘বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ মহাপরিদর্শক) হাবিবুর রহমান স্যারের আইডিয়া নিয়ে এই ছবি করতে যাচ্ছি। ছবির মূল গল্প তারই। এ ছবির ব্যাপারে তিনি খুবই আন্তরিক। আর অপু বিশ্বাসও খুব আগ্রহী ছবিটি নিয়ে। আমাদের আলাপ হয়েছে। তবে চুক্তিপত্রে সই করা বাকি। সেটা কেবলই আনুষ্ঠানিকতা। অপু মৌখিকভাবে নিশ্চিত করেছেন যে ছবিতে অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ‘দেহ ঘড়ির’র শুটিং শুরু হবে।’
ছবিটি কে পরিচালনা করবেন তা এখনো নিশ্চিত হয়নি। তবে এখানে যৌনপল্লীর সর্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গুণী অভিনেত্রী আনোয়ারাকে। অপু বিশ্বাস হাজির হবেন যৌনকর্মী হিসেবে। যৌনকর্মীদের মৃত্যুর পর তাদের মরদেহ দাফন করা নিয়ে নানা জটিলতা দেখা দেয়। সেই চিত্রই ফুটে উঠবে ‘দেহ ঘড়ি’ ছবিতে।
এদিকে জানা গেছে সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া ‘আশির্বাদ’ নামের একটি চলচ্চিত্র থেকে সরে দাঁড়িয়েছেন অপু বিশ্বাস।